সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মুম্বাইয়ে বস্তির ওপর ভবনধসে মৃত্যু ১১, আহত ১৮

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।