সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় রোকেয়া দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাজু আহমেদ লাল, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। সভায় সফল জননী হিসেবে কল্পনা বেগম ও রাহিনা খাতুনকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল আরডিআরএস বাংলাদেশ ও পল্লীশ্রী। এছাড়া ব্র্যাক নিজস্ব ব্যানারে কর্মসূচিতে অংশ গ্রহণ করে।