সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বেনাপোলে ৫০ স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের বেনাপোল থেকে ভারতে পাচারের সময় পাঁচ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বেনাপোল-যশোর সড়কের নতুনহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়াইলের কালিয়ার খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪৩) ও একই এলাকার হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫)।
৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ জানান,যশোর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলগামী একটি মোটরসাইকেল থেকে দুজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ গুলোর সিজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছেন বলে জানান আটক ব্যক্তিরা। বিনিময়ে তাদের স্বর্ণের বার প্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।

—ইউএনবি