সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থী উদ্ধার

অনলাইন ডেস্ক :

কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া ৪ শিক্ষার্থীর মধ্যে অবশেষে ৪ জনই উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক আভিযানিক দল। এ সময় অপহরণ চক্রের সদস্য ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে একই পাহাড় থেকে জাহিদুল ইসলাম মামুন এবং মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। এবং র‌্যাব অভিযান চালিয়ে ওইদিন দিবাগত রাতে অপর ভিকটিম আরেক মিজানুর রহমানকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।