সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কিশোরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভাটির জগতচর গ্রামে বখাটেদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলম মিয়া ওই এলাকার বাসিন্দা।

শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে খুরশিদ মিয়ার বরাতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গত ৯ ডিসেম্বর বিকালে উপজেরলার লক্ষ্মীপুর এলাকার একটি ওয়াজ-মাহফিল থেকে ফেরার পথে কয়েকজন বখাটে আলম মিয়ার মা-বোনদের দেখে নানা অশালীন অঙ্গ-ভঙ্গি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদে কথা কাটাকাটির এক পর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে বখাটেরা। এতে তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।

শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। রকি ও শাওনসহ পাঁচ জনের নামে মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে গত শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

—-ইউএনবি