সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দাগনভূঞায় নির্বাচনী সহিংসতারোধে ইয়াকুবপুরে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফেনী :

আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে সহিংসতারোধে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন, স্থানীয় চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, থানার এসআই মোবারক হোসেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আতাউল্যাহ খাঁন বাহাদুর, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপির সভাপতি এয়াছিন হিরণ ভূঞা ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন প্রমুখ।