সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিজয়নগর এলাকায় শনিবার রাতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

তারা হলেন, উপজেলার গুলাই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে ইব্রাহীমের শ্বশুরবাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বিজয়নগর নিমতলা পার্শ্ব রাস্তা থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম ও তার ছেলে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ঘটনাস্থলেই নিহত হন।

ওসি জানান, পরে স্থানীয়া গুরুতর আহত ছেলে ইব্রাহীমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

—ইউএনবি