সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাজিরাবাজারে গ্যাস লাইন বিস্ফোরণ: আহত ৩

পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় সোমবার রাতে রান্নার গ্যাসের লাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। রাত পৌনে ১টার দিকে ওসমান গণি রোডের (আলুবাজার) পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,কমল (৩৫), সেলিনা (৩০) ও বন্যা (৭)। তারা নিচতলায় একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার (মিডিয়া), রাফি আল ফারুক জানান, দমকলকর্মীরা আহতদের উদ্ধারের পর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিউটি অফিসার আরও জানান, বিস্ফোরণের সময় ওই তলার একটি দেয়াল ধসে পড়ে এবং অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে আছেন এবং ভবনেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

—ইউএনবি