সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাইবান্ধায় গৃহবধূ হত্যার ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদন্ড

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জে রুজিনা বেগম নামে এক গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সবুজ ফকির নামের ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে গৃহবধূকে প্রকাশ্যে হত্যার মূল আসামী সবুজ ফকিরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুঁলিয়ে রাখার আদেশ দেয়া হয়।
মামলার বিবরনে জানা যায়, জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের সাথে একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকিরের টাকা লেনদেন ছিলো। গত ২০১৮ সালের ৯ এপ্রিল সবুজ ফকির গৃহবধূ রুজিনা বেগমের পথ রোধ করে তার কাছে পাওনা টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে আসামী সবুজ ফকির ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে গৃহবধূ রুজিনার পেটে ছুরিকাঘাত করে। রুজিনার আতœচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সবুজ ফকির পালিয়ে যায়। মারাতœক আহত অবস্থায় রুজিনাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুজিনার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী এবং স্বাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় দেন। গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) ফারুক আহমেদ প্রিন্স এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।