সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে মুক্তাক্ষরের উদ্যোগে জনসচেতনতামূলক স্টিকারের মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি, সিলেট :
মহামারি করোনা মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। নিয়মিত সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করা, মাস্ক পড়া, শারিরীক দুরত্ব মেনে চললেই করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে মুক্তাক্ষর।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তাক্ষর আয়োজিত জনসচেতনতা মূলক স্টিকার প্রকাশের আয়োজন করে। গত ১৫ ডিসেম্বর বেলা ১টায় ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিস বিক্রয় বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম স্টিকারটির মোড়ক উন্মোচন করেন। সে সময় উপস্থিত ছিলেন মুক্তাক্ষরের সভাপতি মো.নুরুল আমিন, সদস্য মনিরুল ইসলাম মিন্টু ও মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল কর। স্টিকারটি বিজয় দিবসে সবার হাতে পৌঁছে দিতে মুক্তাক্ষরে সকল শাখার শিক্ষার্থীরা প্রস্তুতি নেয়।
উল্লেখ্য যে; সম্মেলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল ৩.৩০ মিনিটে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা দলগত পরিবেশন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মঞ্চে উপস্থিত থাকবে।