সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাহ আমানতে বিমানের আসনে মিলল ৮৬ স্বর্ণের বার

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। বর্তমান বাজারমূল্যে এগুলোর দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা।

তারা আরও জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।