সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৬১৩ রোহিঙ্গা

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে রওনা হয়েছেন আরও ৬১৩ রোহিঙ্গা। চট্টগ্রাম পতেঙ্গা বোট ক্লাব থেকে শনিবার সকালে নৌবাহিনীর তিনটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হন।

রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগ।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, অষ্টম দফায় রোহিঙ্গার দুটি দল গতকাল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা হয়।

দুপুরের পর রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে পতেঙ্গা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয় তাদের।

এর আগে প্রায় আট মাস পর গত ২৫ নভেম্বর ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান। এর আগে ছয় দফায় প্রায় ১৮ হাজার ৬০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। মাঝখানে প্রায় আট মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

—ইউএনবি