সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

শনিবার সকালে কর্মীরা কাজে এসে দোকানের তালা ভাঙা দেখতে পান। দোকানপাট বন্ধ থাকা চোরেরা চুরি করে পালিয়ে যায়।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, শপিংমলের চতুর্থ তলায় বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘দুটি দোকান থেকে অন্তত ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত হিসাব শেষে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের সঠিক পরিমাণ বলা যাবে।’

চোরেরা তালা ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন মালিকরা। তবে কত টাকা নিয়ে গেছে তার হিসাব বলতে পারেনি তারা।

জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি