সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে এরাবিয়ান কর্পোরেশনকে ১০ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে এরাবিয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নগরীর খুলশী থানার জিইসি এলাকায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে এ অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী।

তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরে পরিদর্শন টিম জিইসি এলাকায় একটি পাহাড়ের ২০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা পায়। এর প্রেক্ষিতে রবিবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নুরুল্লাহ নুরী বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় এরাবিয়ান কর্পোরেশনের মালিক হাজী মো. নুর ইসলাম এবং স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে এবং বাকি পাঁচ লাখ টাকা আগামীকালের (সোমবারের) মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

—ইউএনবি