সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁদপুরেও ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশো’র উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে চাঁদপুরে মামলা হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ ডিসেম্বর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ভার্চুয়াল টকশোতে উপস্থিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দেন।

এতে বিক্ষুব্ধ হয়ে এ মামলা করেছেন বলে শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন জানান।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এরপর সমালোচনা মুখে পড়েন তিনি। ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে তার একটি অডিও ফাঁস হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।

—ইউএনবি