সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিরাজগঞ্জে চুল কেটে গৃহবধূ নির্যাতন: স্বামীসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামে গুলনাহার পারভীন মিনু নামের এক গৃহবধূকে মাথার চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় স্বামী, দেবর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন, খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গৃহবধূ মিনুর স্বামী মেহেদি হাসান সুজন (৪৩), দেবর মো. সুমন (৩৫) ও শাশুড়ি মোছা. ময়না (৫৫)।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ ও র‌্যাব-৪’র যৌথ অভিযানে এ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর গাজীপুর থেকে মিনুকে তার স্বামী গ্রামের বাড়ি শাহজাদপুরের খাস সাতবাড়িয়ায় বেড়াতে নিয়ে আসে এবং ১৫ ডিসেম্বর শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল ও ভ্রু কেটে দেয়। ঘটনাটি জানাজানির পর রবিবার সকালে মিনুকে শাহজাদপুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ ডিসেম্বর থানায় মামলা করা হয়।

—ইউএনবি