সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার

ফরিদপুর নগরকান্দায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়ার পাড়াদিয়া বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫) ও একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫) ও বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫),জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২),একই এলাকার নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল (২২) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর পোনা গ্রামের মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, উপপরিদর্শক (এসআই ) ইলিয়াস হোসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই এলাকার একটি মুদির দোকানের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় ওই আটজনকে গ্রেপ্তার করে।

এই সময় তাদের কাছে থেকে লোহার বড় হাতুরি, প্লাস্টিকের খেলনা পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে।

—ইউএনবি