সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (২৪) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতকাল রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে আমরা জানতে পারি বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে লাশ সীমান্তের ওপারে ভারতীয় অংশে পড়ে আছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ বিএসএফের কাছে রয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, আজমতপুর বাগিচাপাড়া সীমান্তের ১৮২/২-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতীয় অংশে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে কি না বা বাংলাদেশি কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

—ইউএনবি