সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাইবান্ধায় ‘অ্যাক্রোবেটিক শো’ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত সোমবার রাতে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে ‘অ্যাক্রোবেটিক শো’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামস-উল-আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান।
উল্লেখ্য, চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল’ মনোমুগ্ধকর অ্যাকোবেটিক প্রদর্শন করে।