সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম মো. মেহেবুল্লাহ তৌসিক (২১)। তিনি জবির ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ। তৌসিকের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে ঢাকায় তার চাচার বাসায় আসে তৌসিক। এইচএসসিতে ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছিল তার। এজন্য হতাশায় ভুগছিল সে। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। হাতিরঝিল থানা পুলিশের এসআই মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মহানগর প্রজেক্টের ওই বাসায় যাই। এ সময় ভবনের পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করি। বাসার লোকজনের বরাত দিয়ে এসআই জানান, ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।