সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৩

চট্টগ্রামের সাতকানিয়া ও রাউজানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে তৌহিদ উদ্দিন (২৮) ও একই এলাকার নুর হোসেনের ছেলে সালাহ উদ্দিন (২৫), রাঙ্গুনি উপজেলা শিলক ইউনিয়নের আব্দুস সালামের ছেলে সাজেদুল ফয়সাল (২৪)।

দোহাজারী হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আদম আলী জানান, বুধবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিতারদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অন্য একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে তৌহিদ উদ্দিন ও সালাহ উদ্দিন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীর অবস্থায় রাতে মারা যান।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জানান, কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কাছে বুধবার সন্ধ্যার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ইঞ্জিন চালিত টমটম গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে গেলে চালক সাজেদুল ফয়সাল ও আরোহী মো.আকিব আহত হন। তাদের দুজনকে হাসপাতালে আনার পর রাতে সাজেদুল ফয়সাল মারা যান।

—ইউএনবি