সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তিয়েনআনমেন স্কয়ার থেকে সরলো ঘৃণাস্তম্ভ

অনলাইন ডেস্ক :

১৯৮৯ সালের গণতন্ত্রপন্থি আন্দোলনে চীনা প্রশাসনের নির্বিচারে হামলায় মৃতদের স্মরণে তিয়েনআনমেন স্কয়ারে নির্মিত ঘৃণাস্তম্ভ (পিলার অব শেম) সরিয়ে ফেলেছে হংকং ইউনিভার্সিটি। কমিউনিস্ট সরকারের ওই হত্যাযজ্ঞের প্রতিবাদে সেসময় সারা বিশ্ব সরব হয়েছিল। তারপর থেকে চীনে গণতন্ত্রপন্থি আন্দোলন আর জোরদার হয়নি। তবে, ওই গণহত্যা মনে রেখে প্রতি বছর পিলার অব শেমে জড়ো হতেন হংকংয়ের বাসিন্দারা। সম্প্রতি, হংকংয়ে বেইজিংবিরোধী রাজনীতিকদের ওপর নজরদারি বাড়ানোসহ ব্যাপক ধরপাকড় শুরু করেছে চীন। এর মধ্যেই ওই ভাস্কর্য সরানোর বিষয়টি সামনে আসলো। অবশ্য চলতি বছরের অক্টোবরেই হংকং ইউনিভার্সিটি ঘৃণাস্তম্ভটি সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তা এখন বাস্তবায়িত হলো মাত্র। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংক্রান্ত ঝুঁকি বিবেচনায় নিয়ে ঘৃণাস্তম্ভ সরানো হয়েছে