সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রামেকে ২৪ ঘনটায় করোনা আরও ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। মৃতদার মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন। এনিয়ে মোট ভর্তি রোগী আছেন ২৯৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার চার জন, কুষ্টিয়ার একজন এবং অন্যান্য এলাকার ৯ জন।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫৩.৬৭ শতাংশ। নাটোর জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ১২.৬৭ শতাংশ। নওগাঁ জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের নমুনায় শনাক্তের হার ছিলো ১৬.৪৬ শতাংশ।