সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারী পর্যটককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: ৭ জনকে আসামি করে মামলা

ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩ জনসহ ৭ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুল ইসলাম আশিক, আবদুল জব্বার জয়, বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। এদের মধ্যে ‘জিয়া গেস্ট ইন’ হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন র‍্যাবের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে।

বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

—ইউএনবি