সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ৭

কুমিল্লার লাকসামে বাসের সঙ্গে কাভার্ডভ্যান সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরে ঢাকাগামী হিমাচল এক্সপ্রেসের বাসের সাথে নোয়াখালীগামী কাভার্ডভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাশে ডোবায় পড়ে যায়। কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

—ইউএনবি