সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসে চার সিটের ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

বিমানে থাকা তিনজন আরোহীর সবাই মারা গেছেন। তাদের একজনের বয়স ২৯ এবং বাকি দু’জনের বয়স ৫৩ এবং ৬১ বছর।

প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। দেশটির লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও ইঞ্জিনে গোলযোগের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন আরোহী বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলেও জানান তিনি।