সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পলাশবাড়ীতে বাসচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোকছেদুল ইসলাম(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ী উপজেলা শহর থেকে গাইবান্ধা যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় পৌছলে বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ভয়ে বাসযাত্রী ওই যুবক চলন্ত বাস থেকে লাফ দেন। এতে একই বাসের পিছনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)সুলতান মাহমুদ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এনিয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।