সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

শাকিব খানের বায়োপিকে নায়ক কে?

অনলাইন ডেস্ক :

ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হবে সিনেমা। এর নাম ‘স্টোরি অব শাকিব খান’। এটি পরিচালনা করবেন গুণী নির্মাতা এফ আই মানিক। গত বৃহস্পতিবার চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটি নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ আমি “স্টোরি অব শাকিব খান” বানাতে যাচ্ছি। শিগগির এর শুটিং শুরু হবে। অনেক দিন ধরে ছবি নির্মাণে বিরতি ছিল আমার। এটি দিয়ে আমি নতুন কাজ শুরু করতে যাচ্ছি।’ সিনেমার গল্পটি কেমন? প্রশ্নের জবাবে এফ আই মানিক বলেন, ‘ঢাকাই সিনেমায় এ সময়ের প্রধান নায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও নায়ক হয়ে ওঠার গল্প।’ তবে শাকিব খানের চরিত্রে কে কাজ করবে তা এখনও ঠিক জানা যায়নি। অন্যান্য চরিত্রগুলোতে কারা থাকছেন সে বিষয়েও কোনো তথ্য জানাননি বরেণ্য এই নির্মাতা। শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সিনেমা দুনিয়ায় শাকিব খান নামটি কীভাবে পেলেন সে গল্পটিও দর্শকরা দেখতে পাবেন বলে জানান এফ আই মানিক। এদিকে শাকিব খান বর্তমানে আমেরিকায় রয়েছেন। তাই এই সিনেমার ব্যাপারে তার অভিমত বা বক্তব্য জানা যায়নি।