সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয়ে নারাজ মেহরীন

অনলাইন ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মেহরীন কৌর পিরজাদা। গত ৪ নভেম্বর মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মাঞ্চি রাজুলচাই’। মারুতি দাশারি পরিচালিত এ সিনেমা দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিন্তু সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপানকারী পিরজাদাসহ অন্যরা প্রশংসা কুড়িয়েছেন। এ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি মেহরীন। তবে সম্প্রতি একটি সিনেমার কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে নারাজ এই নায়িকা। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু ভাষার একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেহরীন কৌর পিরজাদা। কারণ সিনেমাটিতে কিছু অন্তঃরঙ্গ দৃশ্য রয়েছে। গল্প শোনে কাজটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু যখন জানতে পারেন সিনেমাটিতে বেশ কিছু চুম্বন ও অন্তঃরঙ্গ দৃশ্য রয়েছে। তখন এ অভিনেত্রী বলেন  ‘না, কাজটি আমি করব না।’ বর্তমানে মেহরীনের হাতে কন্নড় ও তেলেগু ভাষার দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘এফথ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। মেহরীন ছাড়াও এতে আরো অভিনয় করেছেনÑতামান্না ভাটিয়া। আগামী বছরের ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।