সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী

ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মনির তালুকদার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃতের ছেলে আরফাত বলেন, আমার বাবা মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোরে হার্ট অ্যার্টকে তিনি মারা যান।

কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, চট্টগ্রামে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে। জেলার পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

—ইউএনবি