সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রতিষ্ঠা বার্ষিকী: হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্টে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম বিএসএফের ১৮০-কোম্পানি কমান্ডার এসি সীমা সিংহের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ‘জয়পুরহাট-২০ বিজিবি’র ব্যাটালিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি। বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে এ ধরনের শুভেচ্ছা বিনিময় আমরা করে থাকি,এতে সীমান্তে দায়িত্ব পালনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় থাকে।

এই সময় সেখানে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

—ইউএনবি