সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী শামীম হোসেন(৩৮)কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের নুর আলীর ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের চাচা আবদুল খালেক জানান, তার ভাতিজা শামীম নৌকার পক্ষে ভোট করেছিল বলেই নীলু চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগীদের নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
সদর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
রাতে নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘাতকদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।