সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গুলিস্তানে রোড ডিভাইডার ভেঙে পথচারীকে চাপা দিলো বাস, নিহত ১

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডিভাইডার ভেঙে পথচারীকে চাপা দেয় একটি বাস । এতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)। এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

বাসচালক মিজানকে মহাখালী বাস টার্মিনাল থেকে আটক করেছে র‌্যাব।