সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফানুস থেকে রাজধানীর ১০টি স্থানে আগুন

অনলাইন ডেস্ক :

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরমধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়েছে, আগুন লাগার স্থানগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা করার কাজ পুরোপুরি শেষ না করে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হবে না। তালিকা সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফানুস থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। এছাড়া পটকা কিংবা আতশবাজি থেকেও এ ধরনের আগুনের ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।