সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজীপুরে দু’ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-বঙ্গবন্ধু রেললাইনে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন হয়ে কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই দিকে আটকা পড়ে কয়েকটি ট্রেন।

বিকল ইঞ্জিন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি