সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অরুণাচলের ১৫টি স্থানের নতুন নাম দিলো চীন, ভারতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক :

ভারতের অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নিজস্ব নামকরণ করেছে বেইজিং। চীনের নিজস্ব মানচিত্রে এখন থেকে এসব নাম ব্যবহার করা হবে। চীনের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছে ভারত। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নতুন নাম দেওয়া হয়েছে। এরমধ্যে বাসযোগ্য এলাকা ৮টি, বাকি ৭টির মধ্যে রয়েছে পাহাড়, জঙ্গল, নদী ও গিরিপথ। চিনের তরফে এই ১৫টি জায়গাকে নিজেদের ভূখন্ড বলে দাবি করা হয়েছে। যদিও চীন আগে থেকে অরুণাচল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে থাকে। এবার চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, জাংনান বা দক্ষিণ তিব্বতের ১৫টি স্থানের নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে অরুণাচল প্রদেশকে আনুষ্ঠানিকভাবে জাংনান নাম দিলো চীন। তবে অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব নামকরণ এবারই প্রথম করেনি বেইজিং। এর আগে ২০১৭ সালে অরুণাচলের ছয়টি স্থানে আবাসিক এলাকা, নদী এবং পাহাড়ের নাম পরিবর্তন করে চীন। চীনের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।