সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ কাজ করে যাচ্ছি আমরা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।