সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তুরাগে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ৩

ফাইল ছবি

রাজধানীর উত্তরার তুরাগের চন্ডালভোগে মঙ্গলবার ভোরে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন জাহাঙ্গীর (১৮), রুমা আক্তার (১৭) এবং আফরিন (১৪)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৪টা ২০ মিনিটে উত্তরা এলাকার মানিক বস্তির সুরুজ মিয়ার ঘরে আগুন লাগে।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মরদেহ উদ্ধার করে পুলিশের উপপরিদর্শক ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি