সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পরীমণিকে ডিবি কার্যালয়ে তলব

নিজস্ব প্রতিবেদক :

চিত্রনায়িকা পরীমণিকে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ডাকা হয়। গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সমকালকে বলেন, মামলার বাদী হিসেবে পরীমণিকে আমরা ডেকেছি। তিনি সুবিধাজনক সময়ে আসবেন। তার বক্তব্য শুনবে পুলিশ।

মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই উচ্চপদস্থ কর্মকর্তা।

এর আগে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। পোস্টে তিনি বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেন।