সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোজ ১২

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনার পর অন্তত ১২ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল চারদিক। ওই সময় অন্তত ১৫ থেকে ২০ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।