সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটের নতুন ডিসি মজিবর

জেলা প্রতিনিধি সিলেট :
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলামকে বদলি করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিলেটসহ ১৩টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ঝিনাইদহের ডিসির দায়িত্বে থাকা মো. মজিবর রহমানকে বদলি করে সিলেটের ডিসি করা হয়েছে।
এম কাজী এমদাদুল ইসলাম ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২১ ব্যাচের এই কর্মকর্তাকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সিলেট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে আজ।