সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফেনীতে ভোট কেন্দ্র দখলের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র দখলের অভিযোগে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিমকে গণধোলাই দিয়েছে স্থানীয় ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পাঁচগাছিয়া ইউনিয়নের ভোট চলাকালীন ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বেলাল (মোরগ প্রতিক) এর পক্ষে বিরুলি ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্র দখল করে ভোটারদের বাঁধা প্রদান করেন সেলিম। এসময় ভোট দিতে না পেরে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। এসময় সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সহযোগীতায় জনতার হাত থেকে ছুটে আসে।
এবিষয়ে জানতে শাহাদাত হোসেন সেলিমের মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল জানান, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাকে এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।