সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

উত্তরায় ইজিবাইক তৈরির কারখানায় আগুন

রাজধানীর উত্তরায় একটি ইজিবাইক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে বাউনিয়া বটতলার একটি টিনশেড কারখানায় আগুন লাগে।

তিনি আরও জানান, খবর পেয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তারা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান বলেন, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

—ইউএনবি