সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৯৯৯-এ স্ত্রীর ফোন, ডা. মুরাদের বাসায় পুলিশ

ফাইল ছবি

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান জাহানারা। তবে ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি এখনও স্বীকার করেনি।

বৃহস্পতিবার জাহানারা ৯৯৯-এ কল করে বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানান। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া অনলাইনকে বলেন, আমরা ৯৯৯ এ একটি ফোন পেয়েছি। ধানমন্ডি থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেত্বত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমরা পরে আপনাদের জানাব। এ বিষয়ে উপপরিদর্শক সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।