সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অস্ত্র ও গুলিসহ ৪ সন্দেহভাজন রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক

বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী গভীর জঙ্গল থেকে শুক্রবার চার রোহিঙ্গা সন্দেহভাজন ‘সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নুর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও মো. খায়রুল আমিন (১৯)।

র‍্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের উদ্দেশ্যে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন জঙ্গলের রাবার বাগানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে র‍্যাব-১৫ ওই এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে লাকড়ির বোঝা নিতে দেখে র‍্যাব। এ সময় পালানোর চেষ্টা করার সময় দলটির চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, একটি স্টেনগান, পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন।

—ইউএনবি