সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের দাপট কমেনি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের দাপট কমেনি। তবে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানায়, গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের আর কোনো স্থানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।