সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান এলাকার কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইয়াছিন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোহাম্মদ শাজাহান শিকদার জানান, ভোর পৌনে ৫টায় দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সকালে একটি দোকান থেকে ইয়াছিনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৭০-৮০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

—ইউএনবি