সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গুলিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টিতে বাস উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে ফায়িার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাজাহান শিকদার জানান, সকাল পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, ‘মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

—ইউএনবি