সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ট্রলির সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার বহালাবাড়ি মোড় এলাকায় শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিউল(৩৫) আলিউল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ধান বোঝায় একটি ট্রলি পেছন দিক থেকে একটি ট্রাকে ধাক্কা মারে। এতে ট্রলির যাত্রী আলিউল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাক ও ট্রলি আটক করেছে। তবে চালক দুজনেই পলাতক রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি