সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার চার জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

নিহতদের মধ্যে তিনজন হলেন জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে।

এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

এই ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।

—ইউএনবি